রংপুরের কাউনিয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।
ভাতিজা
ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা পয়জারুল ইসলাম (৪৮) ও চাচী রিনা আকতার (৪৫) গুরুতর আহত হয়েছে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ে ইসমাইল মুন্সী (৪) ও ইয়াছিন মুন্সী (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যূ হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হাতুড়ির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম আল্লাদী (৫৫) নামে এক গৃহবধূ নিহতের ঘটনা ঘটেছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫৫)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যা করে দা দিয়ে নিজের গলা কেটেছে ভাতিজা। গুরুতর আহত ভাতিজাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব। রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান আছিয়া আলম, ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরু ও ভাতিজা মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ কামালসহ ৯২ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচি আরজিনা বেগম (৫০) দীর্ঘদিন চিকিৎসা শেষে মারা গেছেন।