ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা সফরে আসছেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তার এ সফর বলে জানা গেছে।
ভারতের
তিন ম্যাচের টি-টোয়েন্টি আর সমান সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা আসছে ভারতের জাতীয় নারী ক্রিকেট দল। ৯ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা।
অতীতে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কর্মীদের জন্য বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন; ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার (৩ জুলাই) থেকে এই নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন কর্মীরা।
বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নারী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্ণ শক্তির দল না হলেও বেশ শক্তিশালী একটা বহর নিয়ে সফরে আসবে ভারতীয়রা।
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পায় ভারতের মেয়েরা। এরপর টাইগ্রেসরা রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফলে আশা জাগিয়েও শিরোপা খোয়ালো লতা মন্ডলের দল।
তীব্র তাপপ্রবাহের জেরে ভারতের দুই রাজ্যে গত তিন দিন ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্য হল- উত্তরপ্রদেশ ও বিহারে। এর মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪। আর বিহারে ৪৪।
স্থানীয় গণমাধ্যমে এই খবর উঠে এসেছে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ সন্তানসহ এক মা পুড়ে মারা গেছেন। বুধবার (১৪ জুন) রাতে রাজ্যের কুশিনগর জেলার উরধা গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তির অপেক্ষায় আরেক বিতর্কিত ছবি ‘৭২ হুরেঁ’। এই ছবি নিয়ে কাশ্মিরের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিন্দা করেছেন। তাদের তরফে জানানো হয়েছে, এই সিনেমা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।
ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের উত্তরাঞ্চলে ফের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা। খবর এনডিটিভির।