করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে রোগীদের চিকিৎসা অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে।
ভারত
করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ফের এক বার লকডাউন ঘোষণা করা হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র।
লাফিয়ে লাফিয়ে বেড়ে ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। একদিনে আক্রান্ত হলেন ২ লক্ষ ৯৫ হাজার। এক দিনে আক্রান্তের পরিসংখ্যানে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। এ বছর ৮ জানুয়ারি আমেরিকাতে এক দিনে আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন।
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুতে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ভারত। করোনার প্রথম ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই দেশটিতে দ্বিতীয় ঢেউ আঘাত হানে।
ভারতে টানা ১৩ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে আগের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার ওই দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভারতে করোনা পরিস্থিতি আরো খারাপ হলো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন।
ছিল বিভিন্ন চুক্তি। কূটনৈতিক কারণও ছিল। করোনাভাইরাসের টিকা উত্পাদনের সাথে সাথে বিভিন্ন দেশে তা রফতানি করেছে ভারত।
দিন যত যাচ্ছে ভারতে করোনায় আক্রান্তদের হার যে হারে বাড়ছে ঠিক তেমনি মৃত্যুও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের পরিসংখ্যানে ভারতে করোনা আক্রান্তদের এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমানে বাড়ছে।