চলতি বছরের শেষেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা চিন্তা বাড়ালেও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারত
গত তিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দু’লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্তে রেকর্ড হচ্ছে। দিন যত যাচ্ছে আক্রান্তের মাত্রা ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।
ভারতের মাটিতে চলছে আইপিএল। ক্রিকেটাররা ব্যস্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতে দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার প্রথম ২ লক্ষের গণ্ডি পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার ৯১৭ জন।
ভারতে নতুন শনাক্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা গত ২৪ ঘন্টায় আগের সব রেকর্ড ভেঙে প্রায় ১ লাখ ৮৫ হাজারে গিয়ে ঠেকেছে। মারাও গেছেন ১ হাজার ২৭ জন। ফলে দেশটিতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘন্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আক্রান্তে রেকর্ড করছে দেশটি। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩২৭ জন। যা ভারতের এ পর্যন্ত এক দিনে সর্বাধিক আক্রান্ত। এদিকে দীর্ঘ ছয় মাস পর দেশটিতে মৃত্যুর সংখ্যা হাজারের ঘর ছাড়ল। একদিনে ১ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতে আবারও কোভিড হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের নাগপুরের করোনা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (০৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮ টা ১০ মিনিটের দিকে ওই হাসপাতালে আগুন লাগে।
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার চতুর্থ দফার প্রচারের শেষ দিন। তাই শেষ দিনের প্রচারে ঝড় তুলতে তৈরি তৃণমূল-বিজেপি দুই শিবির। আর সেই দিনেই প্রথমবারের জন্য কলকাতায় বিজেপি-র হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী।
নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার তাঁকে নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।