প্রায় তিন বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করছেন। আওয়ামী লীগের রাজনীতির জন্য নির্বাচনের আগের বছরে শেখ হাসিনার এই সফরের গুরুত্ব নিয়ে চলছে নানা আলোচনা।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ভারত
এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ সুপার ফোরে নিলো পাকিস্তান। আজ সুপার ফোরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। গ্রুপ পর্বে ৫ উইকেটে জিতেছিলো ভারত।
এক সপ্তাহ যেতে না যেতে আবারো মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে দুই দেশের পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচারসহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়ার যে উদ্যোগ শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন নিয়েছে তাতে যোগ দেয়ার জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
মরণবাঁচন ম্যাচ ছিল। তাতে হংকংকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান। হংকংকে মাত্র ৩৮ রানে অল-আউট করে ১৫৫ রানের জয় পেয়েছেন বাবর আজমরা। সেইসাথে এশিয়া কাপের ‘সুপার ফোরে’ উঠে গেলেন। আগামী রোববার 'সুপার ফোরে' ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান।
মাত্র ৩৮ রানে অল আউট। বাবর আজমদের কাছে লজ্জার হার হংকংয়ের। আর সেই দৌলতে এশিয়া কাপে আট দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো ভারত-পাকিস্তানের মেগা লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। চলতি টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছে বাবরদের। তবে এবার সময় হয়েছে পাল্টা জবাবের।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট বলছে, ২০২১ সালে দেশের বড় শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ কলকাতা। ভারতের যে বড় শহরগুলির জনসংখ্যা ২০ লাখের বেশি, একমাত্র সেই শহরগুলির তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট বানায় এনসিআরবি।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলো ভারত। দুবাইয়ের এই স্টেডিয়ামেই ঠিক ১০ মাস আগে পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। তাই রোহিত শর্মাদের জন্য ম্যাচটা ফিরে আসাও বটে।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নিজেদের চির প্রতিপক্ষকে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। প্রায় ৯ মাস আগে এই দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত।