ভোট

ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই : রিজভী

ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই। আজকেএকতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।'

সকালেই ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সকালেই ভোট দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোটের সকালেই নিজের ভোট প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি রাজশাহী-৬ আসনে টানা চতুর্থবার সংসদ সদস্য হওয়ার জন্য ভোটে লড়ছেন।

ঝিনাইদহে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় জেলার ৪টি সংসদীয় আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত উপেক্ষা ভোট দিতে আসছেন নানা বয়সী নারী-পুরষ। 

ভোট পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মার্টিন দে

ভোট পর্যবেক্ষণ করছেন যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মার্টিন দে

সারা দেশে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ভোটের মাঠে রয়েছেন দেশি-বিদেশি পর্যবেক্ষণকরা।

ভোটার উপস্থিতি কম ঢাবির কেন্দ্রগুলোতে

ভোটার উপস্থিতি কম ঢাবির কেন্দ্রগুলোতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোনও ভোটকেন্দ্রের সামনে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি।

ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

খাগড়াছড়িতে ১৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীঘিনালা আনসার ভিডিপি ক্লাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। দীঘিনালা জামতলী আনসার ভিডিপি কেন্দ্রের প্রিজাইটিং অফিসার সঞ্চয়ন চাকমা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪১৪ জন ।

রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

রংপুরে ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে জেলার ৮৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হওয়ায় ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বেড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের সারি লক্ষ্য করা যায়। 

নওগাঁয় ভোটগ্রহণ চলছে

নওগাঁয় ভোটগ্রহণ চলছে

নওগাঁয় ভোটগ্রহণ শুরু হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। আজ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।