দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়।
ভোট
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) রবিবার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে রাঙামাটির ভোটার উপস্থিতি। এমনটাই দাবি আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী দীপংকর তালুকদারের। তিনি বলেন, যারা বলেছেন মানুষ ভোট দিবেন না, তাদের বুড়ো আঙ্গুল দেখিয়েছে ভোটাররা।
সুনামগঞ্জ-৪ আসনের অন্তত ১৫ কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রথম সাত ঘণ্টায় বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।
প্রার্থী হয়েও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ভোট দিতে পারেননি আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আজ যে ভোট হচ্ছে, সেটা গণতন্ত্র রক্ষার ভোট।