ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে এজেন্টদের হুমকি এবং কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
ভোট
সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।একই সঙ্গে যত সময় গড়াবে ভোটারদের উপস্থিতি তত বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সারাদেশে জাতীয় সংসদের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার।
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে, প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব মোঃ জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
নীলফামারীতে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও রোদ বাড়ার সাথে সাথে ভোটেরের উপস্থিতি বাড়ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।