নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
ভোট
ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে।
ভোট বর্জনের দাবি জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এর নানা দিক নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন ইন্টারনেটে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের উপযুক্ত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে।
ঢাকার দুই হাজার ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিবি হাবিবুর রহমান।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা ১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপির উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে রাজনৈতিক দল ভোট বর্জন করেছে, তারা এক সময়ে রাজনীতি থেকে বিলিন হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকার গঠন ও সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করা হলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।