আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
ভোট
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনেও থেমে নেই নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার গণসংযোগ ও পথসভা।
বগুড়ার আদমদীঘিতে ভোট বর্জনের আহ্বান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
“আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা ভোটারদের জন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করেছি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যদি নির্বাচন না করতে চান তাহলে তিনি এ অধিকারটি রাখলেন না। তবে ভোট দিতে চায় তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। ভোটে বাধা ও ভোট দিতে বাধ্য করা দুটিই মানবাধিকার লঙ্ঘন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন রাজনৈতিক দল আর প্রার্থীদের দৌড়ঝাঁপ চলছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগের রাতে ভোটের যেসব কথাবার্তা হয়েছে- আমরা ৯৯ নয়, শতভাগ নিশ্চিত করতে পারি, সেটি কোনো অবস্থাতেই হবে না। এজন্য অনেক কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে।
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার পক্ষে ভোটা চাইলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
সরকার গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য এতো নাটক করছেন সবই তো তারা দেখছেন এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলো দিতে এতো আয়োজন, আখেরে কোনো কাজে আসবে না।