রুপগঞ্জে জমি দখল ও দখলবাণিজ্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানের ফাঁসির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধন
অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের ফয়জাবাদ চা বাগানের শ্রমিকরা।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কিশোরী স্বর্ণা দাশ (১৪) হত্যা ও ভারতীয় সব আগ্রাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেল স্টেশনে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়।
৫ দফা দাবিতে নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা মানববন্ধন করেছে।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহীল হাসান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী করেছে শিক্ষার্থীরা।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে মিছিল ও মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা। রবিবার সকাল সাড়ে ১১ টায় এই মানববন্ধন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আর নয় কালক্ষেপন, এবার চাই প্রজ্ঞাপন;’ ‘৩২-৩৩ বুঝিনা, ৩৫ ছাড়া মানবো না;’ ‘বয়স না মেধা, মেধা মেধা শ্লোগান’ দিতে দেখা যায়। এ সময়ে মাইকে বলা হয়, প্রত্যেকটা দাবি মানা হচ্ছে, আমাদেরটাও মানা হবে।
নারী নির্যাতন বন্ধ, সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশকিছু দাবিতে ভাঙ্গায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।