সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়না এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা চীফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯ টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর বাবা হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন থানায় ১০ টি মামলা করেছে পুলিশ। এ মামলাগুলোতে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। এদর মধ্যে ১৭ জনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১০ টি মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মজনুর রায় ঘোষণার জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাজী মোহাম্মদ সেলিমের এক যুগ আগের একটি মামলার নথি তলব করেছে হাইকোর্ট। দুদকের ওই মামলায় বিচারিক আদালতে তার ১৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছিল।