জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পথ সুগম করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে চ্যান্সেলর হিসেবে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের বানানো একটি মাছ ধরার ঘর থেকে ১৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
টানা ২০ দিনের বেশি সময় ধরে ঘরছাড়া শিশুরা শিবিরের কাছের উপত্যকা থেকে বুনো শস্য ও গাছপালা কুড়িয়ে আনছে। তারপর নিজেরাই আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে ক্ষুধা মেটাচ্ছে। ইয়েমেনের তাইজ ও এডেন প্রদেশের মধ্যবর্তী একটি আশ্রয়শিবিরের বর্তমান চিত্র এটি।
পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ এলাকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ভেসে এসেছে। এসব বর্জ্যের মধ্যে প্লাস্টিকের বোতল, পলিথিন ও বিভিন্ন ধরনের প্যাকেট রয়েছে। কয়েকটি বোতল ও প্যাকেটের গায়ে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, লোগো ও বিদেশি ভাষায় লেখা পাওয়া গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের আবেদনের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যাত্রীদের সুরক্ষায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সিলেট রেলওয়ে জেলার উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি এই সমাবেশের আয়োজন করে।
সিরাজগঞ্জে স্কুল ও কলেজে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি, অপ্রাপ্ত বয়স্কদের অবাধ মেলামেশা রোধ ও উচ্চ শব্দে অবৈধ মোটরসাইরকেল চালানো বন্ধে অভিযান চালিয়ে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বেলা এগারটা থেকে দুইটা পর্যন্ত শহরের চায়না বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।