ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নরসিংদীতে পুষ্প রাণী সাহা (৭১) নামে এক নারী মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জেলা হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওই ব্যক্তি মারা যান।
দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজেদ শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সেমাবার বেলা ১১টার দিকে ভাঙ্গার মানিকদহ্ ইউনিয়নের বিলভারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আমজেদ বিলভারা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
টাঙ্গাইলের মধুপুরে গর্তের পানিতে ডুবে তিনশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৫ জনে।
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে বন্ধুর জন্মদিনের কেক কেটে টিকটক করায় শিক্ষকের মারধরে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নরসিংদীর শিবপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়ার গোল্লাবাড়ির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৪২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।