আজ রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে কাজল (১৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
মৃত্য
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৭৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন।
পাথরবোঝাই ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলী (৪৪) নিহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আব্দুল কুদ্দুস (৭৫) নামের এক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বার নাম নায়েব আলী।
জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দেশে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মাদারীপুরে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করে দুলাল সাহা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ওমানে ট্রলারে কাজ করতে গিয়ে সাগরে পড়ে মৃত্যু হয়েছে আলী আকবর চৌধুরী (৩১) নামে এক বাংলাদেশী যুবকের। জীবিকা নির্বাহে দীর্ঘ ১২ বছর প্রবাস জীবন কেটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এ বাসিন্দার।
দিনাজপুরের বিরলে বিষধর সাপের কামড়ে রণজিত চন্দ্র (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।