মৃত্য

সেপ্টেম্বরের ১৪ দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

সেপ্টেম্বরের ১৪ দিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

সারাদেশে লাগামহীন ডেঙ্গু পরিস্থিতি। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে, দেশের ইতিহাসে কোনো মাসের দুই সপ্তাহে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এখন পর্যন্ত গড়ে এ মাসে প্রতিদিন ১৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বশেমুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।

দেশে ১১ জনের করোনা শনাক্ত

দেশে ১১ জনের করোনা শনাক্ত

দেশে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুই যুবকের মৃত্যু

লিবিয়ার বন্যায় রাজবাড়ীর দুই যুবকের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গুলশানে ভবনের ১১তলা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

গুলশানে ভবনের ১১তলা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

রাজধানীর গুলশানে একটি ভবনের ১১তলা থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১১তলায় বাইরের দিকে এসি মেরামতের সময় নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লিবিয়ায় ২০ হাজার মানুষের মৃত্যু!

লিবিয়ায় ২০ হাজার মানুষের মৃত্যু!

লিবিয়ার আকস্মিক বন্যায় ২০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে লিবিয়ার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় দানিয়েল আঘাত করে।