রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মৃত
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। দাবানলে এখনও পুড়ছে এই অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাহাইনা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা।
নারায়ণগঞ্জ শহরে একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে জেরিন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম জনি রহমান। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে ২ সন্তান রয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় টমটম (ব্যাটারী চালিত রিকশা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৫৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার আতু মিয়ার ছেলে।
ট্রেনে কাটা পড়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বেড়ার মাঠ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই ভাইয়ের পর তাদের বাবারও মৃত্যু হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে।