পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকেলে দুই উপজেলার তিন স্থানে এ ঘটনা ঘটে।
মৃত
ফরিদপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পৌরসদরে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে।
দেশে সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সখিনা (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৭৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত আফিয়া জাহান বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘ঝ’ শাখার ছাত্রী ছিল।
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তা দিয়েছেন।
কোথাও মেঘ ভাঙা বৃষ্টি। কোথাও আকস্মিক বান। কোথাও প্রবল বর্ষণের জেরে ভূমিধস। রোববার রাত থেকে শুরু হওয়া ‘প্রকৃতির রোষে’ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে।
বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এদের মধ্যে ৩৮ জন ঢাকা মহানগর, ২ জন সিরাজগঞ্জ, ১ জন জয়পুরহাট এবং ২ জন সিলেট জেলার বাসিন্দা।