ভারী বর্ষণে বিধ্বস্ত ভারতের হিমাচল প্রদেশ। বর্ষার তাণ্ডবে ২৪ ঘণ্টার মধ্যে ওই রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।
মৃত
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ফাহাদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের কিলঘুসিতে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ছেলে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইলিয়াছ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। তাছাড়া, রবিবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১১০ জন নতুন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। আক্রান্তরা নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাব গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীর হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়ায় ডাব গাছ পরিস্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নবীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের চান মনিপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
দেশে রবিবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরে মাসুদ রানা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে ২৫ জনের একটি আটকে পড়া পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণায় পড়ে মারা গেছেন।
যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার স্বরুপদাহ গ্রামের আব্দুল মালেকের ছেলে।