সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য একটি যুদ্ধবিরতি করার আহ্বান সত্ত্বেও সহিংসতা থামেনি।
যাচ্ছেন
বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে দু’পক্ষের মধ্যে আট থেকে ১০টি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে বলে পররাষ্ট্র দফতর জানিয়েছে।
প্রায় এক দশক পর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় আজ সোমবার সৌদি আরব যাচ্ছেন। ফিলিস্তিনি মিডিয়া সূত্র এ তথ্য জানিয়েছেন।
চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে। এতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ। জয় দিয়ে লাল বলের মিশন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছুটি মিলেছে ক্রিকেটারদের। তাই এবার অনাপত্তিপত্র নিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন বাংলাদেশের তারকা এ ওপেনার।
চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ৫-৬ এপ্রিল এ সফর করবেন তিনি। ইউক্রেন যুদ্ধ বিষয়ে চীনের সঙ্গে আলোচনায় ইউরোপের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আজ মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘ চার বছর পর আজ (শনিবার) ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে নামার কথা রয়েছে।
পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন তিনি।