অনতিবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
যুদ্ধবিরতির
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বাংলাদেশের সময় বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।
যুদ্ধবিরতির পর এক দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। শুক্রবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সঙ্গে চারদিনের যুদ্ধবিরতির তৃতীয়দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ জন হলেন ইসরায়েলি। আর বাকি চারজন বিদেশি নাগরিক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইসরায়েল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত তিন লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। খবর বিবিসি’র।
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির জন্য গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীকে বড় শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে দুই দলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও বাস্তবে কার্যকর নেই। যুদ্ধবিরতির মধ্যেও লড়াই চলছে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর মধ্যে।
সুদানের যুদ্ধরত বাহিনীগুলো শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহ্বানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো তারা। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।