যুদ্ধ

চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয়: ট্রাম্প

চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউজের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো। 

যুদ্ধবিরতির মধ্যেও ফের রক্তাক্ত হলো লেবানন, নিহত ১৯

যুদ্ধবিরতির মধ্যেও ফের রক্তাক্ত হলো লেবানন, নিহত ১৯

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন–ইসরায়েল সীমান্ত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প

চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প

চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে ২-৩ দিন সময় আছে। তা না হলে নতুন করে হামলার মুখোমুখি হতে হবে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার (১৭ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। তবে এক দিন পর তিনি জানান, ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলায় পরিকল্পিত নতুন হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে ইরানিরা সম্ভাব্য নতুন হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে আসছে। তারা ইঙ্গিত দিয়েছে যে তাদের ওপর হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলো ও বিশ্ব অর্থনীতির কাছ থেকে এর চরম মূল্য আদায় করতে দ্বিধা করবে না।

যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

চলমান সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি সংশোধিত ১৪ দফার নতুন শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের পর এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে তেহরানের ওপর নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র

যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধ ও আলোচনা শুরুর লক্ষ্যে ইরানের দেওয়া কর্মপরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের দৃশ্যমান ছাড় দেয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। রবিবার ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, উল্টো ওয়াশিংটন পাঁচ দফা শর্ত সম্বলিত একটি প্রস্তাব দিয়েছে।

লেবানন যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০

লেবানন যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত ২ মার্চ থেকে শুরু হওয়া লেবানন যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা

যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন তারা।