ঝিনাইদহের শৈলকূপা থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি মিল্টন বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
- ওয়ান ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ
- * * * *
- এনসিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন
- * * * *
- লেবাননে ইসরাইলের হামলা চলছেই, নিহত আরও ৮
- * * * *
- ইবি’র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক
- * * * *
- প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
যুবক গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে সেটা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সংরক্ষিত মোবাইল জব্দ করা হয়।
কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজাসহ অপু মালাকার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফরিদপুরে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সজীব শেখ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের আলীপুর এলাকা থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা ঘাটঘর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মাদকের সন্ধানে গিয়ে ফেনীতে অস্ত্রসহ ইউসুফ শিমুল (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবু বক্কার ওরফে লাল মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবককে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব-৮ এর একটি টিম বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে আসামি মোঃ দুলাল খন্দকারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পটুয়াখালী র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ চার যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৩৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।