বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যুব
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাব গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবীর হোসেন (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বনিক পাড়ায় ডাব গাছ পরিস্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নবীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের চান মনিপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার নামাপাড়া এলাকায় শাহরিয়ার শ্রাবণ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মো. ফারুক হোসেন (৪০) নামের আরেক ব্যক্তি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪) নামের একজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর জেলার কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের ইমামকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
গাজীপুরের কাপাসিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারদের চাপে খোকন আকন্দ নামে এক শ্রমিক বুধবার (৯ আগস্ট) সকালে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে
নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।