এস আলমের টাকায় ব্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রাজনীতি
নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, লাঙ্গল প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। কারণ, এই প্রতীকের মালিক প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি (নিবন্ধন নল-১২)। এরই মাঝে এই প্রতীক নিয়ে জাতীয় পার্টি আটটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে এখন ভোটের জন্য অপেক্ষা করছে। যে মুহূর্তে ধানের শীষ সামনে এসেছে, সেই মুহূর্তে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় উঠেছে।
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামী শিকড়হীনভাবে রাজনীতি করছে, যেন একটি পরগাছা।
বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনের জন্য কোনো আসনে বা কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শর্তসাপেক্ষ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তে বলা হয়েছে ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই; যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে।