বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তবে এ অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ বলে আখ্যায়িত করেছেন মির্জা আব্বাস।
রাজনীতি
খুলনা জেলার রূপসা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা সাব্বির হোসেনকে অপহরণরে পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি অজ্ঞান ছিলেন।
ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত নেতার নাম মাসুদ রানা (৩৪)। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির (এনসিপি) সদস্য এবং তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আব্দুল আজিজের সন্তান।
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আন্দোলন সংগ্রাম গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে।
দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়েছে দলটি। আর্থিক কিংবা অন্য কোনো সুবিধার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের, দুর্নীতিবাজ-সন্ত্রাসী নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত; নিজের আধিপত্য বিস্তারে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অযোগ্য, অপদার্থ, সন্ত্রাসীদের দিয়ে কমিটি গঠন; কিংবা যে কোনো উপায়ে পদপদবি/কমিটিবাণিজ্য সাধন অথবা দলের নাম ভাঙিয়ে দখল, চাঁদাবাজি, হুমকিধমকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম-দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।
রাজধানীতে জুমার নামাজের পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নারায়ণঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ফেব্রুয়ারি কি সত্যিই ভোটের মাস হতে যাচ্ছে বলে প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, সেটা কি আমরা উৎসবের মত উদযাপন করতে পারবো? নির্বাচন কমিশন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পথরেখা ঘোষণা করেছে। তাতে অগ্রাধিকারের ২৪টি কাজের কথা আছে। সীমানা পুনঃনির্ধারণ থেকে শুরু করে ভোটার তালিকা, দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক স্বীকৃতি কিন্তু ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন তারিখ এখনো অনুল্লেখিত।
একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে গত কয়েকদিন আগে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা মহল থেকে শুরু হয় দুই নেতার বক্তব্যের কড়া সমালোচনা। তবে এমন পরিস্থিতি বেশি সময় টিকতে পারেনি। রাজনৈতিক বাকযুদ্ধে আলোচনা-সমালোচনায় থাকা দুই নেতার মনোমালিন্যের অবসান ঘটে ব্রাহ্মণাড়িয়ার বিখ্যাত ছানামুখীতে।
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ি কিনতে ব্যায় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। পাশাপাশি আগামী নির্বাচনে জেলা-উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ১৯১টি পাজেরোসহ ২২০টি গাড়ি কেনা হচ্ছে। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের মোট ব্যায় হবে ৪৪৫ কোটি টাকা।