রাজনীতি

দেশে গণতন্ত্র ফেরাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান : যুবদলের সাবেক সহ-সম্পাদক  মাহবুব

দেশে গণতন্ত্র ফেরাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান : যুবদলের সাবেক সহ-সম্পাদক মাহবুব

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে গণ-অভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান। যারা তাকে ছোট করতে চায় জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’

আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে :সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

আগামি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে :সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে তিলেতিলে হত্যা করতে চেয়েছিলেন। সেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তা অসুস্থ অবস্থায় টিভিতে দেখেছেন বেগম খালেদা জিয়া। রাখে আল্লাহ মারে কে। ২১ শে আগস্ট গ্রেনেড মামলায় জোরপূর্বক তারেক রহমানকে আসামি করা হয়েছে।

‘বিএনপি পালিয়ে যাওয়া দল নয়, জনগণের দল’: মো:শাহাজান

‘বিএনপি পালিয়ে যাওয়া দল নয়, জনগণের দল’: মো:শাহাজান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর শোষণ-নির্যাতনের পর শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। এই শিক্ষাটা প্রমাণ করতে হবে যে, আমরা পালিয়ে যাওয়া দল নয়, আমরা জনগণের দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণকে ভালোবাসেন, আপনাদেরও জনগণকে সেইভাবে ভালোবাসতে হবে।

আগামী নির্বাচনে ইসলামী দলের জোট নিয়ে সতর্ক করলেন হেফাজত আমির

আগামী নির্বাচনে ইসলামী দলের জোট নিয়ে সতর্ক করলেন হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন।

আ. লীগ ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে : গণ অধিকার পরিষদের মুখ্যপাত্র ফারুক হাসান

আ. লীগ ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে : গণ অধিকার পরিষদের মুখ্যপাত্র ফারুক হাসান

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তার মতে, রিফাইন আওয়ামী লীগের প্রকল্প ভেস্তে গেছে। এবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করার সেকেন্ড প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে।

বিভিন্ন দাবিতে জামায়াতসহ ৭ দলের আন্দোলন শুরু আজ

বিভিন্ন দাবিতে জামায়াতসহ ৭ দলের আন্দোলন শুরু আজ

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার তিন দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল। অন্য দলগুলো হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। 

‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে বরদাশত করা হবে না’:আনিসুল হক

‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে বরদাশত করা হবে না’:আনিসুল হক

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক।

ফরিদপুর ভাঙ্গায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ফরিদপুর ভাঙ্গায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।