বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবজাতক বিভাগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চিকিৎসা নিতে আসা ১১ হাজার ২৩২ জন নবজাতকের ওপর এক গবেষণা করা হয়। গবেষণায় দেখা যায়, দেশে প্রতি বছর শতকরা ৭.০২ ভাগ শিশু নানা শারীরিক ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
রুট
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় শনিবার রাতে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয়েছে।
সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করাহয়েছে। মঙ্গলবার দুপুরে ফল প্রকাশের পর সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে ফেরি মাকিং বাতির আলো অষ্পষ্ট হওয়ার ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।
ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ পর থাকার শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১১টা ৫০ মিনিটের সময় ফেরি চলাচল বন্ধ করা হয় বলে বিষয়টি জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে মধ্যরাতের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। কুয়াশার ঘনত্বের কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিনে (ভেন্ডিং মেশিন) ‘কারিগরি ত্রুটি’ দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বরনায় পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা।