দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা ধান ও কেবিন পুড়ে গেছে। এসময় ট্রাকচালক আনিসুর রহমান আনিস (২৭) দগ্ধ হয়েছেন।
র
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এ পরিণত হয়েছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নওগাঁয় এক কলেজছাত্রী নিহতের মামলায় প্রেমিক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি একই কলেজের আরেক ছাত্রলীগ নেত্রীকে অভিযুক্ত করেন।
লক্ষ্মীপুরে বসতঘরে কামাল হোসেন নামে এক অটোরিকশা চালকের দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর তার স্ত্রী সুমাইয়া আক্তার মুন্নি (৩৪) মারা গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের বিপরীতে মোট ২ হাজার ৭১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ২৬৮টি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছে। বাকি ৩২টি আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।
রাজধানীর পরীবাগ এলাকায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির পরিবার ও কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন।