অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ৩৫ দিন পর কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
র
আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বৈজ্ঞানিক সংস্থা যুক্তরাষ্ট্রের ভূতাতত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য থেকে ১১৫ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) অঙ্গরাজ্যের ছোট্ট শহর ফ্রেমন্টের পরিত্যক্ত এক ভবন এসব মরদেহ উদ্ধার করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।
২৮ বছর বয়সী মেরিনা মাচেতে প্রথম ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) হিসেবে মিস পর্তুগাল-২০২৩ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।
সিঙ্গাপুরে সবচেয়ে বড় অর্থপাচারের ঘটনায় প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে দেশটি।
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা বাড়ানোর আর্জি জানিয়ে বিচারিক আদালতের রায় বিষয়ে হাইকোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
শুরুটা যেভাবে করেছিল আফগানিস্তান, তাতে খানিকটা ভড়কে গিয়েছিল বাংলাদেশ। তবে দক্ষ অধিনায়কের মতো তা সামলে নেন সাকিব আল হাসান। সামনে থেকেই দেন নেতৃত্ব, দলকে করে তুলেন উজ্জীবিত। আর এতেই ১৫৬ রানের অলআউট হয় আফগানিস্তান।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুথি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জুথি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মণ্ডলপাড়া মহল্লার রাশিদুল ইসলামের স্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে একসময় বাংলাদেশই হবে সারা বিশ্বের যোগাযোগের হাব। কক্সবাজার বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাই হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব। সেটাই আমরা বিশ্বাস করি। সেভাবেই আমরা তৈরি করতে চাচ্ছি।
নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর আমাদের নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।