রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
র
বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। টাইগার যুবাদের কাছে স্রেফ উড়ে গেল পাকিস্তান। এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ।
দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এরমধ্যে চলতি মাসের (অক্টোবর) ছয় দিনে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু এবং ১৫ হাজার ২৫৮ জন আক্রান্ত হয়েছেন।
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
কখনও নাকি হারতে চান না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। গ্রামের ক্রিকেট কিংবা বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গন, সবখানেই তার জয় পাওয়ার মানসিকতা। জয়ের মানসিকতাই নাকি তাকে ‘সাকিব আল হাসান’ হিসেবে গড়ে তুলেছে।
আটলান্টিক মহাসাগরে বিকল হয়ে ভাসতে থাকা নৌকা থেকে ২৬২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড বাহিনী।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ ক্রিকেট দল এবারে তাদের সপ্তম বিশ্বকাপ আসরে অংশ নিচ্ছে। ইংল্যান্ডে ১৯৯৯ সালে প্রথমবার অংশ নেয়ার পর থেকে প্রত্যেকটি বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এখন আর ছোট বা দুর্বল দল হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু এখনো ক্রিকেট খেলা দেশগুলো থেকে অনেক হিসেবেই বেশ পিছিয়ে রয়েছে।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের।