র

ওয়াগনারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ওয়াগনারকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রাশিয়ার আধাসামরিক ওয়াগনার গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর কয়েক সপ্তাহ পর এ ঘোষণা এলো। শুক্রবার নিষেধাজ্ঞার আদেশটির অনুমোদন দেওয়া হয়। 

মুক্তিযুদ্ধের বিজয়গাথা কেউ যেন বিকৃত করতে না পারে : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের বিজয়গাথা কেউ যেন বিকৃত করতে না পারে : প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন মুক্তিযুদ্ধের বিজয়গাথা বিকৃত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই মুছে গিয়েছিলে। 

ভারতের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়

ভারতের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়

এশিয়া কাপের মঞ্চে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসল বাংলাদেশ-ভারতের লড়াই। সুপার ফোরের শেষ ম্যাচটিতে জয়-পরাজয় কোনো দলের জন্যই জরুরি ছিল না। কারণ ফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়ে গেছে।

ফুটবল মাঠে অভিষেক মেসির ছেলের

ফুটবল মাঠে অভিষেক মেসির ছেলের

ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির। যা আবার রাঙিয়েছে সে জয় দিয়ে। অনূর্ধ্ব–১২ দলের হয়ে সতীর্থদের সঙ্গে তাকে গোল উদ্‌যাপন করতেও দেখা গেছে।

চলতি বছর সর্বোচ্চ দামে তেল বিক্রির রেকর্ড

চলতি বছর সর্বোচ্চ দামে তেল বিক্রির রেকর্ড

জ্বালানি তেলের সবচেয়ে বড় দুই সরবরাহকারী সৌদি আরব ও রাশিয়া তেলের দৈনিক উত্তোলন হ্রাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার যে দামে তেল বিক্রি হয়েছে, তা ছিল চলতি ২০২৩ সালের মধ্যে সর্বোচ্চ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

দাম কমল আইফোনের

দাম কমল আইফোনের

অ্যাপেলপ্রেমীদের জন্য নতুন ফিচার নিয়ে আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে নিয়ে এসেছে অ্যাপেল কোম্পানী কর্তৃপক্ষ। সর্বশেষ সংস্করণের মধ্যে রয়েছে- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেরার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু সারা হত্যায় বাবা, সৎ মা ও চাচা অভিযুক্ত

শিশু সারা হত্যায় বাবা, সৎ মা ও চাচা অভিযুক্ত

দশ বছর বয়সী মেয়ে সারা শরিফকে হত্যার জন্য তার বাবা, সৎ মা ও এক চাচাকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির সারে পুলিশ নিহত শিশুর তিন আত্মীয়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।