র

জামিন পেলেন রিজেন্টের সাহেদ

জামিন পেলেন রিজেন্টের সাহেদ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন। 

গাজায় বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত

গাজায় বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল-গাজা সীমান্তে একটি বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  দুর্ঘটনাক্রমে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয় বলে  মনে করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিমের দাম ১২ টাকা নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

ডিমের দাম ১২ টাকা নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করেছে সরকার। একইসাথে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল

পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল

ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে কিছুদিন আগেই ঘাম ঝড়ানো জয় পেয়েছিলো ব্রাজিল। সেই ম্যাচে কেবল একমাত্র গোল ব্যবধানে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবারে সেই পেরুর জালেই ১৫ গোল ঠুকে দিয়েছে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচটি জাতীয় দলের নয়। সেটি অনূর্ধ্ব-২০ দলের।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ফায়ার সেফটি ছিল না

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ফায়ার সেফটি ছিল না

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।