কুষ্টিয়ার দৌলতপুর থানার বৈরাগীরচর ও চরদিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান জালব্যান্ডরোল, বিড়ির ঠোস ও বিড়ি তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
র
ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনেও সশরীরে হাজির ছিলেন না রুশ প্রেসিডেন্ট। তবে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যোগ দেন তিনি।
নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট অভ্যুত্থানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দেয়ার প্রেক্ষপটে দেশটির সামরিক শাসকরা এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের সব মহানগরে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মালবাহী ট্রাকসহ প্রায় চার শতাধিক যানবাহন উভয় ঘাটে আটকা রয়েছে। এতে দুভোর্গে পড়েছেন এ রুটের সহস্রাধিক যাত্রী ও যানবাহনের শ্রমিক।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে সন্তোষজনক আদায়ের মাধ্যমে অর্থবছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শনিবার (২৬ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১১০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে এম মনসুর আলী ফাউন্ডেশন।