যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলপথে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে আজ শনিবার থেকে ভ্রমণকর বাবদ এক হাজার টাকা করে আদায় করছে প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথ।
র
কোরবানিতে গরু না পাঠানোয় জের ধরে মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। হতভাগ্য ওই গৃহবধূর নাম সুমি আকতার। শুক্রবার সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই মোহাম্মদ মুছা। শুক্রবার দুপুরে জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুছা ওই এলাকার আবদুল ওয়ারেছের ছেলে।
দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত সুজন মোহন্ত (৩০) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ-কাচদহ পাকা সড়কে নবাবগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান
দেশে ৯ হাজার ৯১৫টি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ৭১টি কারখানার শ্রমিকরা ঈদুল আজহার ছুটি পাননি। শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আছেন তিনি। এ সময় ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুইজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।