দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৬৬০ জনে।
র
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যের দু’টি সীমানা প্রাচীর ধসে পড়েছে। এর আগে বৃহস্পতিবার আরো তিনটি গাইড প্রাচীর খালের দিকে হেলে পড়েছিল।
থেমে গেলো বাংলাদেশের স্বপ্নযাত্রা, টাইগাররা টপকাতে পারলো না সেমিফাইনাল বাধা। দেড় যুগ পরও ঘুচালো না অপেক্ষা, আর হলো না স্বপ্নের ফাইনালে পা রাখা। শেষ মুহূর্তের গোলে হয়েছে স্বপ্নভঙ্গ, বার বার সম্ভাবনা সৃষ্টি করেও যেই স্বপ্ন আর জোড়া দেয়া গেলো না। সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ।
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল বাংলাদেশের সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নেমে আসতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এরইমধ্যে হাওরগুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আশংকা বাড়ছে এমন বৃষ্টি আরো দিন দুয়েক চলতে থাকলে ডুবে যাবে নিম্নাঞ্চলসহ অনেক এলাকা।
ঈদুল আজহায় অনেকের মতোই পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদিও কোরবানি দিয়েছেন। ওই গোশত গরিবদের মধ্যে বিলিয়েও দিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো বিদেশী প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শনিবার বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটকে দমনের চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ আগামী নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এ দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন, মোছা. মনি আক্তার (৩৬) মিনারা বেগম (৪০)। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আইসিটি ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী হতে হবে এবং দেশের যেকোনো ব্র্যাঞ্চ পরিদর্শন করতে হবে।