নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থী সিয়ামের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
র
মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঈদুল আজহার ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।
হজের আনুষ্ঠানিকতা শেষে এখন মদিনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে নয়টায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মদিনায় পৌঁছান।
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ৯ জন। মক্কায় মারা গেছেন ৪১ জন, মদিনায় ৪ জন, মিনায় ২ জন ও আরাফায় ২ জন।
রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম মনিরুজ্জামান তালুকদার। তিনি পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
গত ২৬ জুন ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক ২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস হয়। আজ শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে সেই বাজেট।
বৃষ্টি ও ঈদের ছুটিতে রাজধানীতে যান চলাচল কম থাকায় শনিবার (১ জুলাই) সকালে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। এদিন সকালের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭১ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২২তম স্থানে ছিল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফ্রিকার দেশ মালিতে এক দশক ধরে চালানো শান্তিরক্ষা মিশন শেষ করতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।