র

ভারতে ট্রেন দুর্ঘটনা: এখনও শনাক্ত হয়নি ১০১ মৃতদেহ

ভারতে ট্রেন দুর্ঘটনা: এখনও শনাক্ত হয়নি ১০১ মৃতদেহ

ভারতের ওড়িশার বালাসোরের বাহাঙ্গা রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে। এ ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১০০ মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গত ২০ বছরের মধ্যে এমন ট্রেন দুর্ঘটনা দেখেনি কেউ।

দূষিত বায়ুর শহরের শীর্ষ চারে ঢাকা

দূষিত বায়ুর শহরের শীর্ষ চারে ঢাকা

গত ক’দিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে ঢাকা। ১৩৯ স্কোর নিয়ে আজও রাজধানীর অবস্থান শীর্ষ চার নম্বরে। বায়ুর এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

ইরানের যে প্রস্তাবকে স্বাগত জানাল চীন

ইরানের যে প্রস্তাবকে স্বাগত জানাল চীন

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে এই জোট গঠনের প্রস্তাব করা হয়েছে।

আল হিলালকে অপেক্ষা করতে বললেন মেসি

আল হিলালকে অপেক্ষা করতে বললেন মেসি

ফরাসি ক্লাব পিএসজি থেকে নিশ্চিত হয়েছে লিওনেল মেসির বিদায়। নানা রকম জল্পনা-কল্পনা আর গুঞ্জন ডালপালা মেলেছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক সঙ্কটের কারণে আলবিসেলেস্তে অধিনায়কের ঘরে ফেরা নিয়ে সংশয় আছে।

আফগানিস্তানের বিপক্ষে ‘পাঁচ পেসার’ রাখার কারণ জানালেন নান্নু

আফগানিস্তানের বিপক্ষে ‘পাঁচ পেসার’ রাখার কারণ জানালেন নান্নু

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে। 

পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: বিদ্যা সিনহা মিম

পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে: বিদ্যা সিনহা মিম

ভারতের টেলিসিনে পুরস্কার পেয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বর্তমানে ভারতের কলকাতায় আছেন। মিম বলেন, 'ডেফিনেটলি ভালো লাগছে। পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে।

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩০

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩০

উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ওই অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।