কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এ ছাড়া গোলাগুলির ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করা হয়েছে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাও করা হয়।
র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন সময় অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষ, ভাঙচুর ও সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।
রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ অন্যান্য বিভাগে বিএনপিসহ সমমনা বিরোধী দল, জোট ও সংগঠনের গণঅবস্থান কর্মসূচি মঙ্গলবার শুরু হয়েছে।
কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়তে পারেনি ফ্রান্স। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁর মতে, লিওনেল মেসিদের ভালো খেলার কারণে হারেননি তারা। দেশঁর মতে, ফাইনালে তার দলের অন্তত চার থেকে পাঁচ ফুটবলার পুরো সুস্থ ছিলেন না। সেই জন্যই সেরা খেলাটা খেলতে পারেননি তারা।
নতুন বছরেও বিশ্ব অর্থনীতির আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ছাঁটাই করেছে ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ
দক্ষিণ কোরিয়ার নাগরিকদের স্বল্প-মেয়াদি ভিসা দেয়া স্থগিত করেছে চীন। ধারণা করা হচ্ছে, চীন থেকে আগত ভ্রমণকারীদের ওপর করোনাভাইরাস পরীক্ষার বাধ্যবাধকতা আরোপের নতুন নীতিমালার জবাবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে।
পৌষ মাসের শীতের প্রকোপের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের গোয়েন্দা বিভাগকে আবারও সময় দিয়েছেন আদালত।