১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ও ৩০ ডিসেম্বর দলটির গণমিছিল কর্মসূচির মতোই ১১ জানুয়ারি বিএনপির গণঅবস্থান কর্মসূচির বিপরীতে মাঠে সতর্ক পাহারায় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র
রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণির একটি মুদি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা আতঙ্ক ছড়ালেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর সদরের শানতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরগুনার পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বায়জিদ (১৭) নামের জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অপর জেলে ইউসুফ বেপারির (২২) খোঁজ এখনো পাওয়া যায়নি।
ঘরের মাঠে তারকাখচিত টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য। সেটা ফের একবার বোঝা গেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর থেকে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে জয়রথ ছুটছেই মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের।
রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) চার ঘণ্টার এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
গাজীপুর মহানগরের হারিকেন এলাকার মহাসড়কে বাসচাপায় চারজন নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় স্থানীয়রা অন্তত ৬টি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে প্রায় ৫০টির মতো গাড়ি ভাংচুর করে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) -এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ।