ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুরসহ তাণ্ডব চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা।
র
ভার্চুয়াল জগতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা জরুরি প্রয়োজনে অফিসের কর্মীদের সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয় স্ক্রিন শেয়ারিং অ্যাপ। দূরবর্তী অবস্থানে থেকে কম্পিউটারের ফাইল অ্যাক্সেসের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে এই ব্যবস্থাটির।
ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ পর থাকার শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ১১টা ৫০ মিনিটের সময় ফেরি চলাচল বন্ধ করা হয় বলে বিষয়টি জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
বাংলাদেশে এসে পৌঁছেছেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাভাষ্যকার প্যানেলে যোগ দিতে প্রস্তুত প্রায় সাড়ে ছয় ফুটের সাবেক এই দানবীয় বোলার।
বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম দীর্ঘ দিন গণমাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারো সামনে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন 'পিতার প্রত্যাবর্তন' অনুষ্ঠানে এবার দেখা যাবে তাকে।
সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় বাসের ধাক্কায় মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
তীব্র শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৮ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দু’দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীতে কোনো অনুমোদনহীন ক্লিনিক নেই।