মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্বের সম্পর্ককে গুরুত্ব দেয়। ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি একটি ‘উল্লেখযোগ্য ঘটনা’ বলে অভিহিত করেছেন।
র
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।রোববার (৮ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত তার জামিন মঞ্জুর করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন।
গ্রিসকে এজিয়ান সাগর নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেছেন, প্রতিবেশী গ্রিস নিয়ে তুরস্কের কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত না তারা এজিয়ান সাগরে ‘জলঘোলা না করে’।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে উঠে এসেছে। রবিবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২০৫ নিয়ে রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে।
মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। দেশটির নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন মারা গেছে। সেফ্যাক্স অঞ্চলের লোয়াটায় নৌকাটি ডুবে যায়।
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে।