র

ভারত সফর শেষে স্বদেশের উদ্দেশে প্রধানমন্ত্রী

ভারত সফর শেষে স্বদেশের উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তাঁর চার দিনের সরকারি সফর শেষে আজ বিকেলে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।’

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধজাহাজের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধজাহাজের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে ৪৫ কোটি ডলারের একটি চুক্তি আওতায় এটি হচ্ছে বলে বুধবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগন।

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

দুদকের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা  স্কেবেটরের সাথে যাত্রীবহী বাসের  সংঘর্ষে  দুজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে ।  বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বুকারের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে ছোট বই, সবচেয়ে বয়স্ক লেখক

বুকারের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে ছোট বই, সবচেয়ে বয়স্ক লেখক

চলতি বছরের বুকার পুরস্কারের জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে৷ সেখানে একজন নজর কাড়ছেন সবচেয়ে ‘ছোট' বইয়ের জন্য, অন্যজন অবাক করেছেন তার বয়স দিয়ে৷

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ফলে কমছে চালের দাম : খাদ্যমন্ত্রী

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ফলে কমছে চালের দাম : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওএমএস কর্মসূচী চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেই নিজেকে রাঙিয়ে তুলেছেন রবার্ট লিওয়ানদোস্কি। বুধবার ক্যাম্প ন্যু’তে এই পোলিশ তারকার হ্যাটট্রিকে চেক রিপাবলিকের চ্যাম্পিয়ন্স ভিক্টোরিয়া প্লাজেনকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। 

আর কোন পরীক্ষা নিরীক্ষা চান না গাভাস্কার

আর কোন পরীক্ষা নিরীক্ষা চান না গাভাস্কার

এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোর থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায়, ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। ভারতের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

এশিয়া কাপ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ শুক্রবার

এশিয়া কাপ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ শুক্রবার

সুপার ফোরের লড়াই শেষ হওয়ার আগেই এশিয়া কাপের ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে এই দু’দল।