পাবনায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৭ টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউশন মাঠে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান।
- কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু
- * * * *
- ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ
- * * * *
- লালপুরে পুনরায় জামায়াতের আমির কালাম, সেক্রেটারি মাসুদ
- * * * *
- রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
- * * * *
- রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে
- * * * *
র
পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
যশোরে চুড়ামনকাটিতে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য সহ গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে ৩ জনকে গতকাল বিকেলেই জামিন দিয়েছেন আদালত।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫ উিইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বড় রানের পার্টনারশিপ পেলেও আজকের চিত্র একেবারে ভিন্ন। তৃতীয় ওভারে ৪ বলে ১ রান করে কটআউটের শিকার তামিম ইকবাল। তামিমের বিদায়ের সুর বাজতে না বাজতেই সাকিবের বিদায়।
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং এক জন আহত হয়েছেন। মৃতরা হলেন বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।
সম্পদের হিসাব না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যশোর প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবারহ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপশহর বি-ব্লক বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
পাবনা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবে পাবনার দেড় লাখ পরিবার। সুবিধাভোগীদের কাছে পণ্য পৌঁছে দিতে তালিকা তৈরি করা হয়েছে; পণ্যের প্যাকেজিংসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম,যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) ৮৬ বছর বয়সে পরলোকগমন করেছেন।
সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার বেলা ১১টা ৫০ মিনিটে তাকে দাফন করা হয়।