চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। স্থানীয়দের দাবি নিহত ব্যক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফ’র গুলিতে মারা গেছেন।
র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ দুপুরে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়েছে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে নিয়ে আরও দু’জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক জিহাদি যোদ্ধা নিহত হয়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী এ হামলা চালায়। মঙ্গলবার নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা প্রশ্ন তুলেছেন, বিয়ে করা কি অপরাধ? ছাত্রী হলে ‘বিবাহিত মেয়েরা থাকতে পারবেন না’ পুরানো এমন একটি বিধান সম্প্রতি কার্যকর হওয়ায় ছাত্রীরা এর প্রতিবাদে কর্মসূচি দিয়েছেন। বিভন্ন ছাত্র সংগঠনও তাদের সমর্থন দিয়েছে।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে তিনতলায় রুমে ঢুকে এক গৃহবধুকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। তার স্বামী আহত হয়েছেন ওই দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে। অভিযুক্ত দুর্বৃত্তকে এলাকাবাসী হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে।
অভিজিৎ রায় হত্যা : মেজর জিয়া দেশেই আছেন?