র

র‌্যাব সদর দফতরে ইমন

র‌্যাব সদর দফতরে ইমন

তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে র‌্যাব সদর দফতরে ডেকে নেয়া হয়েছে।র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সূত্রে বিষয়টি জানা গেছে।

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।

জামালপুর জেলা আ.লীগ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি

জামালপুর জেলা আ.লীগ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা: মুরাদ হাসানকে এবার জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদে ছিলেন।

মুরাদ হাসানের কিছু বক্তব্যে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে : তথ্যমন্ত্রী

মুরাদ হাসানের কিছু বক্তব্যে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেশ কিছু দিন যাবৎ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পরিবর্তন দেখা যাচ্ছিল। তার সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। সে জন্য তাকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।এক টুইট বার্তায় শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির দলে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি।

করোনায় আরো ৫ জনের মৃত্যু

করোনায় আরো ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৯১ জনের শরীরে।এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

নয়টি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

নয়টি বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে গৃহীত নয়টি বিলে অনুমোদন দিয়েছেন।
তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি আজ এই নয়টি বিলের অনুমোদন দেন।

আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

আসা-যাওয়ার মিছিলে টাইগার ব্যাটসম্যানরা

ঢাকা টেস্টের  প্রথম ইনিংসে পাকিস্তানের  দেওয়া ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে যোগ হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা।  একে একে চলে গেলেন ৭ ব্যাটিং।

পদত্যাগপত্রেও ডা. মুরাদের  ভুল

পদত্যাগপত্রেও ডা. মুরাদের ভুল

ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ মঙ্গলবার তার দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে এ পদত্যাগপত্রেও ভুল করেছেন তিনি।মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় ইমেইলে পদত্যাগপত্র পাঠান প্রতিমন্ত্রী মুরাদ।