সোমবার জানিয়েছিল আমেরিকা, মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, বেজিংয়ে শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়া কোনো সরকারি অফিসারকে পাঠাবে না।
র
কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ২০জনকে মৃত্যুদন্ড। আলোচিত এই হত্যা মামলার রায়ের তারিখ ২৮ নভেম্বর ট্রাইব্যুনাল ঘোষণা করলেও রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণার জন্য আজ ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।.........
বুরুন্ডিতে জেলে আগুন লেগে অন্ততপক্ষে ৩৮ জন বন্দির মৃত্যু হয়েছে। ৬০ জন আহত হয়েছেন।মঙ্গলবার বুরুন্ডির গিটেগায় সেন্ট্রাল জেলে আগুন লাগে। এই জেলে প্রচুর বন্দি ছিলেন।একজন বন্দি জানিয়েছেন, আগুন লাগার পরেও রক্ষীরা সেলগুলি খোলার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে শিল্প উৎপাদন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি রফতানির গতি বৃদ্ধিতে মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে স্বপ্ন দেখাচ্ছে মুশফিক-লিটন । পঞ্চম উইকেট জুটিতে ৭০ রানের জুটি গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহীম ২২ ও লিটন কুমার দাস ৪৪ রানে অপরাজিত আছে। ইনিংস হার এড়াতে আরও ১১৮ রান করতে হবে বাংলাদেশকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ৩০টি প্রতিষ্ঠান বা কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি এওয়াড-২০২০’ প্রদান করেছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জায় পড়লো বাংলাদেশ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। রিটে জামালপুর-৪ আসনের এমপি মুরাদ হাসানে কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।