সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ভর্তি কার্যক্রমে যেসব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি, তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
র
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈচিত্র্যময় এলাকায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার মার্কিন কোম্পানিগুলোর কাছে তিনি এ আহ্বান জানান। কারণ দেখিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।তিনি বলেন, এখানে বিনিয়োগের মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ রয়েছে, বাংলাদেশে বিনিয়োগ করতে আপনাদের স্বাগত জানাই।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণসহ সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
পুরুষের ক্যান্সারের আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিশ্রামের অভ্যাসে পরিবর্তন, খাবার গিলতে সমস্যা, গলার স্বর কর্কশ বা ফ্যাসফেসে হয়ে যাওয়া, অজানা কারণে ওজন কমে যাওয়া, মুখের পরিবর্তন এবং পাকস্থলী বা তলপেটে ব্যথা প্রভৃতি।
এবার ভারতেও করোনাভাইরাসের ভয়াবহ ধরন ওমিক্রন এসে গেছে। দেশটিতে আজ বৃহস্পতিবার দুজনের দেহে ওমিক্রনের সন্ধান মিলেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬১ জনের শরীরে।এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৬ জনে।
গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও ভাড়া বৃদ্ধির নামে দেশের সাধারণ নাগরিকদের হেনস্থা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: আবু তালেব এ নোটিশ পাঠান।
আফগানিস্তানে তালেবান ও মিয়ানমারে জান্তা সরকার জাতিসংঘের কাছে তাদের দূত বদলের অনুরোধ জানিয়েছিল। কিন্তু জাতিসংঘ এখনো তাদের অনুরোধ নিয়ে কোনো সিদ্ধান্তে নেয়নি। বরং তারা দেরি করতেই চাইছে। জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যতদিন সিদ্ধান্ত না হচ্ছে, ততদিন আগের সরকারের নির্বাচিত দূতরাই কাজ চালাবেন।
যশোরে যৌতুকের কারণে অন্ত:স্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে বিচারক দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজারবাগ পীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানসহ মামলার সিন্ডিকেটের তিন সদস্যকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করা হয়েছে।