নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মধ্যরাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারা তাদের অফিশিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
র
ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে বুধবারের এই গোলাগুলির ঘটনায় কেউ নিহত হয়নি।
যশোর প্রতিনিধি:সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাথে এক যোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। এবারে এই শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লক্ষ ৩১ হাজার ১৫৯ জন। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ২৪২ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৯১৭ জন।
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১০ বছর আগে শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইবিএন) নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন নামে পরিচিত।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। আর তাই আলিয়াকে ক্যামেরার সামনে দাঁড় করাতে গুনতে হয় বেশ মোটা অঙ্কের অর্থ। আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’।
রাজধানীর বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।