বাংলাদেশের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবার লাল সবুজের ক্রিকেটারদের মুখোমুখি হতে যাচ্ছেন ইংলিশরা। বুধবার আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে দুই দল।
র
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে চীনের অন্যতম বৃহৎ একটি টেলিযোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে চায়না টেলিকমকে।
স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিটি ফের ভয়ংকর রূপ নিয়েছে। নতুনভাবে আবার ব্যাপক লাভার উদগীরণ শুরু হয়েছে। ফলে আগে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি এখন সেসব এলাকায়ও লাভা পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্বজুড়ে আবারো বেড়েছে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৫৩৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৯১ জন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি নিবারক দল অভিযানটি পরিচালনা করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এরই মধ্যে এলো আরেক দুঃসংবাদ।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (চূড়ান্ত) ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।